খুলনা, বাংলাদেশ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  
  উদ্বোধনের এক মাসেই ধসে পড়ল সেতু সংলগ্ন সড়ক
  ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
  
  ভারত থেকে পুশইন হলে ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী
  নওগাঁ সদর থানার অভিযানে ৫০ লিটার চোলাই মদ সহ একজন মদ ব্যবসায়ী গ্রেফতার
  নওগাঁর পোরশায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ডায়গনিস্ট সেন্টারে সাঁড়াশি অভিযান
  চলতি বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় নির্বাচন : তথ্য উপদেষ্টা
  শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের
  সাংবাদিক সামিরা মায়ার ওপর হামলা, সংবাদ সংগ্রহে গিয়ে প্রাণ বাঁচাতে দৌড়

ভারত থেকে পুশইন হলে ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী

[ccfic]

ডেস্ক :

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এছাড়া চীন সফরে গিয়ে তিনি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলেও জানান।মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।ভারত থেকে পুশইনের কোনো শঙ্কা আছে কি না এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন আসামের মুখ্যমন্ত্রী এমন কথা বলেছিলেন আমরা কড়া প্রতিবাদ করেছি। এ বিষয়ে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।’চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি চীন যাচ্ছি। সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।’প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে ভারত বা চীন সফরে যেতে পারেন। তার সফরের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT