খুলনা, বাংলাদেশ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  
  উদ্বোধনের এক মাসেই ধসে পড়ল সেতু সংলগ্ন সড়ক
  ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
  
  ভারত থেকে পুশইন হলে ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী
  নওগাঁ সদর থানার অভিযানে ৫০ লিটার চোলাই মদ সহ একজন মদ ব্যবসায়ী গ্রেফতার
  নওগাঁর পোরশায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ডায়গনিস্ট সেন্টারে সাঁড়াশি অভিযান
  চলতি বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় নির্বাচন : তথ্য উপদেষ্টা
  শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের
  সাংবাদিক সামিরা মায়ার ওপর হামলা, সংবাদ সংগ্রহে গিয়ে প্রাণ বাঁচাতে দৌড়
[ccfic]

ডেস্ক রিপোর্ট :

নওগাঁ জেলার মান্দায় মিথ্যা সংবাদের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁর মান্দা উপজেলায় মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুফতি মাহমুদুল হাসান। সোমবার (৫ মে) দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কাচারীপাড়া আদর্শ বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাহমুদুল হাসান অভিযোগ করেন, ‘বিটিবি নিউজ’-এর সম্পাদক পরিচয়দানকারী স্থানীয় আব্দুল বারী খান উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। তিনি জানান, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে কুলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুল বারী খান এর উদ্যোগে একটি তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে একক সিদ্ধান্তে সালাফি মতাদর্শের পাঁচজন আলেমকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি নিয়ে স্থানীয় আলেমদের পক্ষ থেকে আপত্তি জানিয়ে বলা হয়, এলাকায় হানাফি মাযহাবের অনুসারী বেশি হওয়ায় উভয় মাযহাবের বক্তাদের অন্তর্ভুক্ত করলে সম্ভাব্য বিভ্রান্তি ও বিশৃঙ্খলা এড়ানো সম্ভব। কিন্তু আব্দুল বারী খান এ বিষয়ে অনড় থাকেন বলে অভিযোগ করেন তিনি। এমনকি তিনি প্রশাসনের অনুমতি নেওয়ার দাবি করলেও পরে খোঁজ নিয়ে জানা যায়, কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি বলেও দাবি করেন মাহমুদুল হাসান। তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার জের ধরে আব্দুল বারী খান তার ওপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করছেন এবং ভবিষ্যতে আরও বিভ্রান্তিকর এমনকি নারী কেলেঙ্কারির নিউজ করার হুমকি দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি এসব মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল বারী খান বলেন, তিনি ব্যস্ত আছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন বলে এড়িয়ে যান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী জিয়াউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. মুনিরুল ইসলাম, মুফতি মো. ইসরাফিল আলম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT