খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ওসির পরিদর্শনে শিয়ালী কেন্দ্রে শান্তিপূর্ণ পরীক্ষা
  মৌলভীবাজারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত তাজুল ইসলাম তাজ
  বোরকা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোরে আগুন, ৩ কর্মচারী গ্রেপ্তার
  তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়
  নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  নগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের সাথে ওরিয়েন্টেশন সভা
  শিক্ষকদের বাইরে প্রাইভেট পড়ানোর মানসিকতা কমিয়ে আনতে হবে : হুইপ বকুল
  দিঘলিয়ায় মাছ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই
  মৃতপ্রায় খুলনায় ফের শিল্পের চাকা ঘোরাবে বিএনপি
  ৭ মিনিটে তিন গোলের ম্যাচ জিতে শিরোপায় বার্সেলোনার একহাত

রূপসায় মাদকাসক্ত স্বামীর বিরূদ্ধে থানায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

[ccfic]

স্টাফ রিপোটার:

খুলনা রূপসার কিসমত এলাকার স্থানীয় আসাবুর শেখের পুত্র আসিবুর রহমান (সোয়ান) নামে এক মাদকাসক্ত স্বামীর বিরূদ্ধে তারই স্ত্রী সুমাইয়া আক্তার (২০) কে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে রূপসা থানায় ভুক্তভোগী সুমাইয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,প্রায় ৪ বছর পূর্বে উক্ত দম্পতির পারিবারিক সূত্রে বিবাহ হয় এবং বিবাহের দুই বছর পর ২ বছর বয়সী দোহা নামে এক কণ্যা সন্তানের জন্ম হয়। প্রথম দিকে সংসার জীবনে ভালো কাটলেও পরক্ষণে স্বামী মাদকাসক্ত হয়ে যায়। মাদক সেবন করে বাড়িতে এসে সামান্য বিষয়কে কেন্দ্র করে স্ত্রী সুমাইয়াকে প্রায় মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে। কাউকে পরোয়া না করে মাদকের টাকা চেয়ে সুমাইয়াকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলে তালাকনামাও দিতে বলে। বিষয়টি নিয়ে আত্বীয় স্বজন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের জানালে বিবাদী কারো কোন বিচার না মেনে উল্টো স্ত্রীর উপর ধারাবাহিক নির্যাতন করে। এরই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল দুপুর আনু: ০১.৩০ ঘটিকার দিকে স্বামী মাদক সেবন করা অবস্থায় বাড়িতে এসে একমাত্র মেয়ে দোহার জন্মনিবন্ধন সনদ চাইলে ভুক্তভোগী সুমাইয়া আলমারি থেকে বের করে দিলে মাদকাসক্ত স্বামী কোন কারন ছাড়াই নষ্ট করতে থাকে। এমতাবস্থায় সুমাইয়া কেন তার মেয়ের জন্মসনদ নষ্ট করছো এমন কথা জিজ্ঞাসা করলে ভুক্তভোগী সুমাইয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি প্রদান করে বেধড়ক মারধর স্থানীয়রা কোন রকম উদ্ধার করলে পাষন্ড স্বামী তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দিয়ে নানা রকম হুমকি ধামকি দেয়ার এক পর্যায়ে তালাকনামা দেওয়ার হুমকি দেয়। এ বিষয়ে ভুক্তভোগী সুমাইয়া আক্তার জানান, কোন কারণ ছাড়াই আমার বিরুদ্ধে করা অমানুষিক নির্যাতনের জন্য এই মাদকাসক্তের বিচার চাই। তবে এ বিষয়ে অভিযুক্ত মাদকাসক্ত স্বামী সোহানের সাথে কথা বলার চেষ্টা করলেও কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। অন্যদিকে রূপসা থানা পুলিশের পক্ষ থেকে গুরুত্ব সহকারে তদন্ত করে শীঘ্রই ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT