খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসার ঘাটভোগে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা সজিব মোল্লা.
  ওসির পরিদর্শনে শিয়ালী কেন্দ্রে শান্তিপূর্ণ পরীক্ষা
  মৌলভীবাজারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত তাজুল ইসলাম তাজ
  বোরকা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোরে আগুন, ৩ কর্মচারী গ্রেপ্তার
  তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়
  নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  নগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের সাথে ওরিয়েন্টেশন সভা
  শিক্ষকদের বাইরে প্রাইভেট পড়ানোর মানসিকতা কমিয়ে আনতে হবে : হুইপ বকুল
  দিঘলিয়ায় মাছ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই
  মৃতপ্রায় খুলনায় ফের শিল্পের চাকা ঘোরাবে বিএনপি

চেন্নাইয়ের ইতিহাস, বিশ্ব রেকর্ড মুম্বাইয়ের

[ccfic]

ডেস্ক :

অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (৬৭) ও কার্তি ক শর্মার (৫৪) অপরাজিত হাফ সেঞ্চুরিতে গতকাল (শনিবার) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি মাত্র ২ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ১৬০ রানের লক্ষ্য ছুঁয়েছে।ঘরের দর্শকদের সামনে এই জয়ে আইপিএলে ইতিহাস গড়েছে চেন্নাই। প্রথম দল হিসেবে মুম্বাইয়ের বিপক্ষে ২০তম জয় পেয়েছে তারা। পাঁচবারের দুই সাবেক চ্যাম্পিয়নের মধ্যে এটি ছিল ৪১তম ম্যাচ। গত ১৮ বছরে মুম্বাই চেন্নাইয়ের বিপক্ষে ২১টি জয় পায়। এই মৌসুমে তারা চেন্নাইয়ের কাছে দুটি ম্যাচই হারল।মুম্বাইয়ের বিপক্ষে সবচেয়ে বেশি জয় পাওয়া দলের তালিকায় চেন্নাইয়ের পর আছে পাঞ্জাব কিংস। ৩৫ ম্যাচে তারা ১৭টি জিতেছে। সমান জয় দিল্লি ক্যাপিটালসের।এই ম্যাচে মুম্বাই ১৫৯ রান করার পথে বিশ্ব রেকর্ড গড়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছে তারা। প্রথম দল হিসেবে তারা এই কীর্তি গড়ল। তাদের পরে আছে ইংলিশ কাউন্টি দল সমারসেট (৪৮,২৪৪)।চেন্নাই ৯ ম্যাচ খেলে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে। মুম্বাই সপ্তম হারে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT