খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় মাছ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:

দিঘলিয়ার লাখোয়াটি গ্রামে মোঃ কালাম শেখ (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে শনিবার (২ মে) রাত আনুমানিক দশটার দিকে লাখোয়াটি গ্রামের ১ নং ওয়ার্ডে। এ ব্যাপারে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।কালাম শেখের পুত্র রাসেল শেখ জানান, তার পিতা লাখোয়াটী গ্রামের উত্তর পাড়া মামা শিপন মল্লিকের নিকট থেকে ধান কাটার শ্রমিকদের মুজুরি দেওয়ার জন্য নগদ ৫০ হাজার টাকা নিয়ে পশ্চিমপাড়া নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে সিরাজের বাড়ি সংলগ্ন বাগানের কাছে পৌঁছানো মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিবেশী নজরুল শেখ তার পিতার মাথা লক্ষ্য করে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে। ডান হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে হাতে রক্তাক্ত ফাটা জখম হয়। এ সময় মাটিতে পড়ে যাওয়া মাত্র সে তার পিতার লুঙ্গির খোটে থাকা ৫০ হাজার টাকা শার্টের পকেটে থাকা কিছু খুচরা টাকা নিয়ে ভয় ভীতি এবং হুমকি প্রদর্শন করে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়।দিঘলিয়া থানার ওসি তদন্ত প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘যদি এ ধরনের ঘটনা ঘটে তবে সত্যতা যাচাই করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT