খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়

[ccfic]

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী যদি ওয়াইফের মাথায় ছাতা ধরতে পারে, তাহলে তোমরা কোন লাট সাহেব..??!!’, বা ‘তুমি কি প্রধানমন্ত্রীর চেয়েও ব্যস্ত যে আমাকে সময় দিতে পার না।’ অথবা ‘সারা দেশে ঘরে ঘরে আগুন লাগানোর জন্য স্যালুট পিএম।’ এমন সব স্ট্যাটাসে আজ সকাল থেকেই ভরে উঠেছে ফেইসবুক।আর এই আগুন ধরিয়ে দেয়ার মূল কারিগর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের কিছু ছবি। ছবিগুলো আর ভিডিওতে দেখা যায়, এক হাতে স্ত্রীর হাত আর আরেক হাতে ছাতা ধরে আছেন প্রধানমন্ত্রী।আর এই ছবিগুলোতেই আগুন ধরে গেছে ফেসবুক পাড়ায়। নারীরা মন্তব্য করছেন, প্রধানমন্ত্রী ১৮ ঘণ্টা কাজ করেও যদি স্ত্রীকে এভাবে সময় দিতে পারেন তাহলে তাদের স্বামীরা কেন পারছেন না। আর পুরুষরা আক্ষেপ করছেন, কেন প্রধানমন্ত্রী এমন দৃষ্টান্ত স্থাপন করলেন।দয়িতা সানি নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, আরে প্রধানমন্ত্রী দেখি ঘরে ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে,,,, যাই জামাইকে ইনবক্স করে আসি,,,। আরেক ব্যবহারকারী আমেনা মনি লিখেছেন, হাত ধরা বা ছাতা ধরে থাকা নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার মতো।তবে উত্তাপ বা ভীতি টের পাওয়া যায় পুরুষদের পোস্টে। এই যেমন মোহম্মদ আলী নেওয়াজ লিখেছেন, এই ছবিগুলো দেখে হয়তো অনেকের বউ আনলিমিটেড এফএম রেডিও বাজানো শুরু করে বলবে- প্রধানমন্ত্রী এভাবে বউকে শ্রদ্ধা এবং ভালোবাসা ও দায়িত্ববোধ দেখাতে পারে, তুমি পারো না কেন? আবার মাহবুব হোসেন রাসেল লিখেছেন, আমার এক্স-গার্লফ্রেন্ড কিছুক্ষণ আগে আমাকে এই ছবি’টা হোয়াটসএপ করে একটা খোটা মেরে দিলো, আমি নাকি ওকে কখনো এভাবে কলিজা উজাড় করে ভালোবাসি নাই। আমি নাকি এভাবে জনসম্মুখে ওর হাত ধরে হাটি নাই,বৃষ্টির সময় ওর মাথায় ছাতার মাথা ধরি নাই। কি এক গেঞ্জাম এই ভদ্রলোক লাগিয়ে দিলো।তবে এসব আপাত অভিযোগ ছাপিয়ে প্রসংসায় ভাসছেন প্রধানমন্ত্রী। ইমতিয়াজ ইমতুর মতো বহু ফেসবুক ব্যবহারকারীর ভাষ্যই অনেকটা এমন, A true familyman.. বাহিরে এমনে বউয়ের হাত ধরতে সাহস লাগে ..আসল পুরুষ।বাস্তবতা হচ্ছে, আমাদের দেশে স্বামী-স্ত্রীর ভালোবাসার প্রকাশ্য রূপকে অবজ্ঞার চোখে দেখা হয়। একটা বয়সে পর প্রকাশ্যে হাত ধরে হাঁটা যেত এক গর্হিত অপরাধ। ফেসবুকে তেমন কোনো ছবি দেখলেও ফিসফাস শুরু হয়ে যায়, দাল মে কুচ কালা হ্যায়। এ কারণেই আলাদা করে ছবি তুলে বোঝাতে হচ্ছে যে, আমাদের সম্পর্ক ভালো…..এই অদ্ভুত উটের পিঠে চড়া দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এক ব্যতিক্রম। গত ডিসেম্বরে দেশে ফেরার পর থেকেই তিনি একজন ফ্যামেলিম্যানের ইমেজ গড়ে তুলেছেন। তার সঙ্গে প্রায় সময়ই দেখা যায় স্ত্রী জুবাইদা রহমানকে। কখনো কখনো মেয়ে জায়মা রহমানকেও দেখা যায়। স্ত্রী-কন্যাকে নিয়ে বের হওয়া বা রাষ্ট্রীয় কাজের মধ্যেও তাদের সঙ্গে রাখা – এ ধরনের দৃশ্যের সঙ্গে দেশের মানুষের পরিচয় নেই। তবে মানুষ এমন দৃশ্যই দেখতে চায়। আজ তার বড় প্রমাণ মিললো।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT