খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসার ঘাটভোগে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা সজিব মোল্লা.
  ওসির পরিদর্শনে শিয়ালী কেন্দ্রে শান্তিপূর্ণ পরীক্ষা
  মৌলভীবাজারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত তাজুল ইসলাম তাজ
  বোরকা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোরে আগুন, ৩ কর্মচারী গ্রেপ্তার
  তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়
  নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  নগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের সাথে ওরিয়েন্টেশন সভা
  শিক্ষকদের বাইরে প্রাইভেট পড়ানোর মানসিকতা কমিয়ে আনতে হবে : হুইপ বকুল
  দিঘলিয়ায় মাছ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই
  মৃতপ্রায় খুলনায় ফের শিল্পের চাকা ঘোরাবে বিএনপি

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে : জেলা জামায়াতের আমির

[ccfic]

ডেস্ক :

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেছেন, আগে বলা হয়েছে নির্বাচন দিলে মানুষের সব সমস্যার সমাধান হবে। কিন্তু নির্বাচনের পর সমস্যা ও দুর্ভোগ বেড়ে গেছে। সংসদে আমরা দেখেছি সরকারের মন্ত্রীরা গণভোটের গণরায়কে তুচ্ছতাচ্ছিল্য ও কটাক্ষ করেছেনতারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এসব বক্তব্যে তারা প্রতারকদের দলে পরিণত হয়েছেন।শনিবার (২ মে) বিকেলে শহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণভোটের রায় বাস্তবায়নসহ নানা দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এটি দ্রুত বন্ধ করতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে এবং ডিজেল, পেট্রোল ও এলপিজি গ্যাসের দাম কমাতে হবে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে বিরোধী দলকে সঙ্গে নিয়েপ্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।তিনি বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, জাতির সঙ্গে এ নিয়ে গাদ্দারি করবেন না। এমন হলে জাতি শেখ হাসিনার মতো আপনাদেরও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন খেলাফত মজলিলের জেলা সভাপতি মাওলানা মোজাফফর, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মো. ইসমাইল, জেলা জামায়াতেরসহকারী সেক্রেটারী অ্যাডভোকেট জামাল উদ্দিন প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT