খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ওসির পরিদর্শনে শিয়ালী কেন্দ্রে শান্তিপূর্ণ পরীক্ষা
  মৌলভীবাজারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত তাজুল ইসলাম তাজ
  বোরকা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোরে আগুন, ৩ কর্মচারী গ্রেপ্তার
  তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়
  নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  নগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের সাথে ওরিয়েন্টেশন সভা
  শিক্ষকদের বাইরে প্রাইভেট পড়ানোর মানসিকতা কমিয়ে আনতে হবে : হুইপ বকুল
  দিঘলিয়ায় মাছ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই
  মৃতপ্রায় খুলনায় ফের শিল্পের চাকা ঘোরাবে বিএনপি
  ৭ মিনিটে তিন গোলের ম্যাচ জিতে শিরোপায় বার্সেলোনার একহাত

দেশের সব অংশেই মৌলিক সুবিধা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

[ccfic]

ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকার ওপর চাপ কমাতে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সুবিধাগুলোকে দেশের সব অংশেই পর্যায়ক্রমিকভাবে গড়ে তোলা হবে।বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।স্পিকার হাফিজ উদ্দন আহমদ।কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম সম্পূরক প্রশ্নে বলেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। এ উপলব্ধি থেকে প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরপরই জনগণকে স্বস্তি দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। রাজধানী ঢাকা নাগরিক সমস্যার সমাধানের জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।আমার সম্পূরক প্রশ্নে জানতে চাই, জনঘনত্ব নিয়ন্ত্রণ ও বিকেন্দ্রীকরণের লক্ষ্যে রাজধানী ঢাকামুখী মানুষের স্রোত কমানোসহ প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে আপনার সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা এবং করলে তা কী?জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনি যে প্রশ্নটি করেছেন এটির পদক্ষেপটি একটি দীর্ঘমেয়াদি পদক্ষেপ। আনফরচুনেটলি যেভাবেই হোক আমরা খেয়াল করেছি যে, মানুষের সুযোগ সুবিধা সেটি চাকরির ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, বাচ্চাদের সবকিছুই ঢাকাকেন্দ্রিক গড়ে উঠেছে। এক-দুই দিনে না, এটি বহু বছর ধরে গড়ে উঠেছে।তিনি আরও বলেন, আনফরচুনেটলি সারা দেশকে ঘিরে এই সুবিধাগুলো আমরা হয়তো সেভাবে গড়ে তুলতে সক্ষম হইনি এখনও। সে কারণেই স্বাভাবিকভাবে সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে। কর্মসংস্থানের সুবিধা, সন্তানদের লেখাপড়া, পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যই ঢাকামুখী হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে দেশের সব অংশেই পর্যায়ক্রমিকভাবে মৌলিক সুবিধাগুলোকে গড়ে তোলা।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একইসঙ্গে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি, এ সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT