খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা

ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা

[ccfic]

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা): বৃহস্পতিবার, ২৩ এপ্রিল দেশজুড়ে চলমান তীব্র তাপদাহের সঙ্গে পাল্লা দিয়ে খুলনার ডুমুরিয়ায় পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী দেড় ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে ডুমুরিয়াবাসীকে।ঘন ঘন এই বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এখন চরম দুর্বিষহ হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের মধ্যে হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ছে। হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় ভোগান্তি চরমে।বর্তমানে ইরি-বোরো ও রবি শস্যের ভরা মৌসুম। সেচ পাম্পগুলো সময়মতো চালাতে না পারায় ফসলের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।চলমান তাপদাহে দিনে পড়ালেখা করা দুঃসাধ্য হয়ে পড়েছে। তার ওপর রাতে বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।বিদ্যুৎ সংকটে ক্ষুদ্র ও মাঝারি কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। জেনারেটর ব্যবহারের চেষ্টা করলেও পেট্রোল পাম্পগুলোতে তেলের তীব্র সংকটের কারণে সেটিও সম্ভব হচ্ছে না।সংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত গ্যাস ও কয়লার অভাব এবং গরমের কারণে বিদ্যুতের চাহিদা সক্ষমতার চেয়ে অনেক বেড়ে যাওয়াই এই সংকটের মূল কারণ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ডুমুরিয়ার কৃষি ও শিক্ষা ব্যবস্থায় অপূরণীয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT