খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক

[ccfic]

রাসেল আহমেদ:খুলনায় সাপ্তাহিক গণশুনানিতে সাধারণ মানুষের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। একই সঙ্গে মানবিক উদ্যোগ হিসেবে হৃদরোগে আক্রান্ত এক আবেদনকারীর পাশে দাঁড়িয়ে তাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি।বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত। তিনি মনোযোগ দিয়ে সেবাপ্রত্যাশীদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে প্রশাসন সর্বদা আন্তরিক।গণশুনানির একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তি চিকিৎসা সহায়তার আবেদন জানালে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তার হাতে ২০ হাজার টাকার একটি চেক তুলে দেন। তার এই মানবিক উদ্যোগ উপস্থিতদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।উপস্থিত সেবাপ্রত্যাশীরা জানান, জেলা প্রশাসকের এমন আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপ তাদের মাঝে আস্থা বাড়িয়েছে। তারা আশা করেন, এ ধরনের গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT