খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

[ccfic]

ডেস্ক রিপোর্ট: সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে খুলনায় এসএসসি ও সমনমান পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। এ পাবলিক পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৬০ জন। এর মধ্যে এসএসসিতে ১৬৬ জন, দাখিলে ১৫৯ জন ও এসএসসি ভোকেশনালে ৩৫ জন অনুপস্থিত ছিলেন।খুলনা জেলা প্রশাসনের আইসিটি ও কল্যাণ শাখা সূত্র জানায়, যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো ২৬ হাজার ৭০০ জন। খুলনা ও মহানগরীর ৯৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসির ৫৪টি কেন্দ্রে ২১ হাজার ৫১৭ জন, দাখিলের ১৪টি কেন্দ্রে ৩ হাজার ৫৮২ জন এবং এসএসসি ভোকেশনালের ২৭টি কেন্দ্রে ১ হাজার ৬০১ জন অংশগ্রহণ করার কথা ছিল।আজ মঙ্গলবার প্রথম দিনে এসএসসি’র বাংলা (আবশ্যিক) ১ম পত্র, দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি ভোকেশনালের বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২৭ হাজার ৫১৪ জন। সেই তুলনায় এবার এসএসসি ও সমমানে পরীক্ষার্থী কম রয়েছে ৮১৪ জন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT