খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

তেরখাদা সদর ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মোল্লা মাহবুবুর রহমান

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনার তেরখাদা উপজেলার ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোল্লা মাহবুবুর রহমান। তার এ ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।প্রার্থীতা ঘোষণার পর ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে মোল্লা মাহবুবুর রহমান বলেন, তেরখাদা সদর ইউনিয়নের মানুষের সঙ্গে তার সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, আত্মিকও বটে। এই জনপদের উন্নয়নকে তিনি সম্মিলিত দায়িত্ব হিসেবে দেখেন এবং সবার অংশগ্রহণে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।তিনি জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এ ইউনিয়নকে উন্নয়নের মূলধারায় আনতে কাজ করতে চান। নির্বাচিত হলে নিজেকে জনপ্রতিনিধি নয়, বরং সাধারণ মানুষের সেবক হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তার মতে, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা।দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি কার্যকর ও পরিকল্পিত প্রশাসন প্রতিষ্ঠা করতে চান। পাশাপাশি কৃষি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাস্তবসম্মত উন্নয়ন কার্যক্রম গ্রহণের কথাও জানান এই নেতা।এদিকে স্থানীয়দের মতে, সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এর মধ্যে মোল্লা মাহবুবুর রহমানের প্রার্থীতা ঘোষণা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন তারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT