খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা
  বৃষ্টির পানিতেই টিকে থাকা জীবন, খুলনার ৩০০ গ্রামে তীব্র পানিসংকট

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ০১ জন আটক

[ccfic]

 

 

নিজস্ব প্রতিবেদক /ভোলায় ০৮, মার্চ আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম পতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে অসছে। তারই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার চরফ্যাশন হাইওয়ের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শাহিনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পিছন হতে ০৭ কেজি গাঁজা ও ০২ টি বাটন মোবাইলসহ তাকে আটক করা হয়। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে।চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন এর নেতৃত্বে এ চক্রটি দীর্ঘদিন যাবৎ ভোলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানা যায়। পরবর্তীতে জব্দকৃত মাদক ও মোবাইলসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT