
খুলনার সময়ের খবর ডেস্ক :
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রাতের দিকে দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক কারবারি আল আমিন হাওলাদার (৩০) — পিতা: মোঃ সুলতান হাওলাদার, সাং: পশ্চিম সেনপাড়া, থানা: দৌলতপুর, জেলা: খুলনা — কে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এদিকে পুলিশ সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে জানতে পারে, গ্রেপ্তারকৃত আল আমিন হাওলাদারের বিরুদ্ধে এর আগেও চারটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
