খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

স্বামীর মৃত্যুশোক সইতে না পেরে দিঘলিয়ায় তরুণীর আত্মহত্যা

[ccfic]

 

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া( খুলনা)প্রতিনিধি:

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে স্বামীর মৃত্যুশোক সইতে না পেরে সাহেলা রহমান রোজা (১৮) নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রোজা ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শামসুর রহমানের মেয়ে এবং বারাকপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত আসনের মহিলা সদস্য সালেহা রহমানের কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোরে ফজরের নামাজ পড়ার জন্য রোজাকে ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা তার ঘরে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে রোজা নিজের পছন্দে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে করেছিলেন। তবে দেড় মাসের আগেএক সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা যান। স্বামীর এই অকাল মৃত্যুতে রোজা মানসিকভাবে ভেঙে পড়েন এবং তীব্র বিষণ্নতায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং তাকে চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছিল। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং একবার নিজের হাত কেটে জখম করেছিলেন।
ঘটনার সংবাদ পেয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের পরিবার, শ্বশুরবাড়ির লোকজন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন যে স্বামীর মৃত্যুজনিত কারণে মেয়েটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং সেই প্রেক্ষিতেই এই আত্মহত্যা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং সবার অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। আজ জুম্মার নামাজ শেষে বারাকপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা সম্পন্ন হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT