খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

গোদাগাড়ীর আষাড়িয়াদহে ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে না

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দীপচর আষাড়িয়াদহ ইউনিয়নের ১২৪ জন শিক্ষার্থীর মাধ্যমিক শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। এলাকায় থাকা মাত্র দুটি মাধ্যমিক বিদ্যালয়ে আসনসংকটের কারণে তারা ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে না।

পদ্মা নদীর ওপারে ভারতীয় সীমান্তঘেঁষা চর আষাড়িয়াদহ ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় রয়েছে মোট আটটি। এসব বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থীরা সাধারণত দিয়াড়মানিকচক উচ্চ বিদ্যালয় ও চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। তবে চলতি বছর শিক্ষা বোর্ডের নির্দেশনায় প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তির নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করায় সংকট তৈরি হয়েছে।

দিয়াড়মানিকচক উচ্চ বিদ্যালয়ে একটি এবং চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ে দুটি শাখা থাকায় সর্বোচ্চ ১৬৫ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া সম্ভব। অথচ দুটি বিদ্যালয়ে মোট আবেদন জমা পড়ে ২৮৯টি। ফলে ১২৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

ভর্তিবঞ্চিত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সাহারা খাতুনের বাবা শাহাদত হোসেন বলেন, “লটারিতে মেয়ের নাম ওঠেনি। নদীর ওপারে পাঠানোর সামর্থ্যও নেই। এখন মেয়ের পড়াশোনা কীভাবে চলবে জানি না।” একই দুশ্চিন্তার কথা জানান ব্যবসায়ী চাহারুল ইসলাম ও নেসার আলী। তাদের আশঙ্কা, ভর্তি না হলে অনেক শিক্ষার্থীর পড়াশোনা স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।

দিয়াড়মানিকচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, আগে নিয়ম শিথিল থাকলেও এবার শিক্ষা বোর্ড কঠোর নির্দেশনা দিয়েছে। তিনি শাখা বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন, তবে চলতি শিক্ষাবর্ষেই অনুমোদন মিলবে কি না তা অনিশ্চিত। চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীও একই ধরনের সীমাবদ্ধতার কথা জানান।

এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ. ন. ম. মোফাখখারুল ইসলাম বলেন, চর আষাড়িয়াদহে ভর্তিজটিলতার বিষয়টি তিনি অবগত। বিদ্যালয়গুলো শাখা বৃদ্ধির জন্য আবেদন করলে বোর্ড দ্রুত সরেজমিন পরিদর্শন করে মতামত দেবে। এতে আশা করা যায়, চলতি শিক্ষাবর্ষেই নতুন শাখা খুলে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া সম্ভব হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT