খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ কারবারি গ্রেফতার: কেএমপি’র হরিণটানা থানার সফল অভিযান

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক:

খুলনা মহানগরীতে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কেএমপি’র হরিণটানা থানা পুলিশ ৫ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকালে জিরোপয়েন্ট মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এসময় সন্দেহজনকভাবে চলাফেরার কারণে মোদাচ্ছির হোসেন (৪৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার সখিপুর এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

পরে তার দেহ তল্লাশিতে ৪০ বোতল কোডিন ফসফেটযুক্ত ‘FAIRDYL’ উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মাদক হিসেবে ব্যবহার হয়ে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, নগরীতে মাদক নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান আরো জোরদার করা হবে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তিনি থানার হেফাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া চলমান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে নাগরিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি। মাদকবিরোধী এ অভিযানে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বাড়লে মাদক প্রবেশ আরও কমে আসবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT