খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল, হত্যার উদ্দেশ্যেই এসেছিল: ট্রাম্প
  নারীদের বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে
  শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুদের নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ কেসিসি প্রশাসকের
  শিক্ষকদের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি : কুয়েট উপাচার্য
  ঢাকা ও দূরপাল্লার নতুন ভাড়া তালিকা প্রকাশ করল বিআরটিএ
  হোয়াইট হাউসের অনুষ্ঠানে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
  যুক্তরাষ্ট্রে বৃষ্টি হত্যাকাণ্ডে গ্রামে শোকের মাতম
  হোয়াইট হাউসের ঘটনায় ট্রাম্পের পোস্ট
  ইতিহাসের এই দিনে
  ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস

পাকিস্তান সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ট্যাংক ও ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে আফগানিস্তান। দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এসব অস্ত্র সীমান্তে পাঠানো হয়েছে।শনিবার রাতে পাক-আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর রবিবার সকালে আফগানিস্তান দাবি করে, তারা পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্ত পোস্ট দখল করেছে এবং ৫৮ জন সেনাকে হত্যা করেছে।তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, সংঘর্ষে আফগান সেনাদের হামলায় আরও ৩০ জন পাক সেনা আহত হয়েছেন। তিনি হুঁশিয়ারি দেন, পাকিস্তান যদি আবারও আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তবে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে চালানো এ হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদসহ কয়েকজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT