খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল, হত্যার উদ্দেশ্যেই এসেছিল: ট্রাম্প

[ccfic]

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে একটি নৈশভোজ চলাকালে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ওই ব্যক্তিকে ‘সম্ভাব্য হত্যাকারী’ হিসেবে অভিহিত করেন।স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন।ট্রাম্প জানান, সন্দেহভাজন ব্যক্তি একটি নিরাপত্তা চৌকিতে একাধিক অস্ত্র নিয়ে হামলা চালান। পরে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করে। তিনি তাদের ‘অত্যন্ত সাহসী’ বলে প্রশংসা করেন।ঘটনার পর গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনায় এক নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও তিনি বেঁচে গেছেন বলে জানান ট্রাম্প।হোয়াইট হাউসের ব্রিফিং রুমে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, এই অনুষ্ঠানটি বাক্‌স্বাধীনতার প্রতি উৎসর্গ করা হলেও ভেন্যুটি পর্যাপ্ত নিরাপদ ছিল না। তিনি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়েও মন্তব্য করেন।সন্দেহভাজন হামলাকারীকে বর্তমানে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করেন ট্রাম্প।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT