খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  একদিনে উঠল ৯৮৬ রান, এজন্যই কি আইপিএল নাম্বার ওয়ান
   কেএমপি ডিবি’র অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী,  একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সেলিম কাজী ওরফে গালকাটা সেলিম (৪১) গ্রেফতার 
  টাকা ছাপিয়ে ঋণ’ থেকে বের হতে চায় সরকার
  সাবেক সেনা সদস্য জাহিদ ও শাহীনকে খুঁজছে পুলিশ
  দেশের ১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে নতুন
  হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল, হত্যার উদ্দেশ্যেই এসেছিল: ট্রাম্প
  নারীদের বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে
  শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুদের নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ কেসিসি প্রশাসকের
  শিক্ষকদের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি : কুয়েট উপাচার্য
  ঢাকা ও দূরপাল্লার নতুন ভাড়া তালিকা প্রকাশ করল বিআরটিএ

ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন আলকারাজ

[ccfic]

ডেক্স :

কবজির ইনজুরির কারণে ফরাসি ওপেনে খেলতে পারবেন না কার্লোস আলকারাজ। শুক্রবার টুর্নামেন্ট থেকে তিনি নাম তুলে নিয়েছেন।আলকারাজ সামাজিকমাধ্যমে একটি বিবৃতিতে ফরাসি ওপেনে অংশ না নেওয়ার কথা জানান। তিনি লিখেছেন, ‘আজকের শারীরিক পরীক্ষা থেকে পাওয়া ফলাফলের ভিত্তিতে এ মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো সাবধান থাকা এবং রোম ও রোলাঁ গাঁরোতে অংশ না নেওয়া। ভবিষ্যতে শারীরিক পরীক্ষা করানোর পর বুঝতে পারব কবে কোর্টে ফিরতে পারব। আমার কাছে এটা খুব জটিল মুহূর্ত। তবে এ পরিস্থিতি কাটিয়ে শক্তিশালী হয়ে ফেরার ব্যাপারে আশাবাদী।’ ২৪ মে থেকে শুরু হবে ফরাসি ওপেন। এই টুর্নামেন্টে দুবারের চ্যাম্পিয়ন আলকারাজ। কবজির ইনজুরি নিয়ে মাদ্রিদে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলকারাজ বলেন, ‘দেখা যাক। পরের মেডিকেল পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। কোর্টে ফেরার সব রকম চেষ্টা করব। ধৈর্য রাখছি। এখনো জানি না, চোট কতটা সেরেছে। পরীক্ষার পরই সবটা জানতে পারব।’ আলকারাজ আরও বলেন, ‘ইতিবাচক থাকার চেষ্টা করছি। সময় কম। জানি না, রিপোর্টে কী দেখা যাবে। কিন্তু এখন থেকেই নেতিবাচক কিছু ভাবছি না। আশা করছি, খেলতে পারব।’ মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরেছিলেন আলকারাজ। তারপর কবজির ইনজুরির কারণে বার্সেলোনা মাস্টার্সের প্রথম রাউন্ডের পরই নাম তুলে নেন। এবার ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT