খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  একদিনে উঠল ৯৮৬ রান, এজন্যই কি আইপিএল নাম্বার ওয়ান
   কেএমপি ডিবি’র অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী,  একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সেলিম কাজী ওরফে গালকাটা সেলিম (৪১) গ্রেফতার 
  টাকা ছাপিয়ে ঋণ’ থেকে বের হতে চায় সরকার
  সাবেক সেনা সদস্য জাহিদ ও শাহীনকে খুঁজছে পুলিশ
  দেশের ১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে নতুন
  হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল, হত্যার উদ্দেশ্যেই এসেছিল: ট্রাম্প
  নারীদের বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে
  শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুদের নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ কেসিসি প্রশাসকের
  শিক্ষকদের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি : কুয়েট উপাচার্য
  ঢাকা ও দূরপাল্লার নতুন ভাড়া তালিকা প্রকাশ করল বিআরটিএ

ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস

[ccfic]

ডেস্ক রিপোর্ট: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে কুয়েটসহ এর পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েট ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন এবং ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুরোধ জানান। ভাইস-চ্যান্সেলরের অনুরোধের প্রেক্ষিতে আইজিপি দ্রুত সময়ের মধ্যে কুয়েটে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস প্রদান করেন। এসময় কেএমপি কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আইজিপি।এ সময় উপস্থিত ছিলেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা; খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম; খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া বিপিএম (বার)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।সৌজন্য সাক্ষাৎ শেষে ভাইস-চ্যান্সেলর আইজিপির আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT