খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  একদিনে উঠল ৯৮৬ রান, এজন্যই কি আইপিএল নাম্বার ওয়ান
   কেএমপি ডিবি’র অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী,  একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সেলিম কাজী ওরফে গালকাটা সেলিম (৪১) গ্রেফতার 
  টাকা ছাপিয়ে ঋণ’ থেকে বের হতে চায় সরকার
  সাবেক সেনা সদস্য জাহিদ ও শাহীনকে খুঁজছে পুলিশ
  দেশের ১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে নতুন
  হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল, হত্যার উদ্দেশ্যেই এসেছিল: ট্রাম্প
  নারীদের বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে
  শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুদের নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ কেসিসি প্রশাসকের
  শিক্ষকদের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি : কুয়েট উপাচার্য
  ঢাকা ও দূরপাল্লার নতুন ভাড়া তালিকা প্রকাশ করল বিআরটিএ

হোয়াইট হাউসের অনুষ্ঠানে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

[ccfic]

ডেক্স:

হোয়াইট হাউসের অনুষ্ঠানে গোলাগুলির শব্দ শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটেছে। এ সময় তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।রোববার (২৬ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনার অনুষ্ঠান থেকে সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত সরিয়ে নিয়েছেন। এ সময় সেখানে একটি জোরালো ও অজ্ঞাত শব্দ শোনা যায়।রয়টার্স জানিয়েছে, ডিনারে উপস্থিত ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। কারণ অনুষ্ঠানস্থল হোটেলের বলরুমের কাছে হঠাৎ করে গোলমাল ও উচ্চ শব্দ শোনা যায়। এ সময় প্রায় ২,৬০০ অতিথির অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আর ওয়েটাররা দ্রুত ডাইনিং হলের সামনে দিকে সরে যান।নিরাপত্তাকর্মীরা মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার ঠিক আগে লাইভ সম্প্রচারে দেখা যায়, মেলানিয়া ট্রাম্প ভিড়ের দিকে কিছু একটা লক্ষ্য করে উদ্বিগ্ন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস পুল জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিস তাদের আটকে রেখেছে। প্রতিবেদনে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ‘হোয়াইট হাউস পুল’ হলো সাংবাদিক, আলোকচিত্রী এবং প্রযুক্তিবিদদের একটি ছোট দল, যারা প্রতিদিন প্রেসিডেন্টের কার্যক্রম কভার করার দায়িত্বে থাকে।প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট এফ কেনেডি জুনিয়রকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। বিবিসির সাংবাদিক জানিয়েছেন, তিনি কয়েকটি জোরালো বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন। এরপর সিক্রেট সার্ভিস অস্ত্র উঁচিয়ে পুল সদস্যদের দ্রুত কক্ষ থেকে বের করে নিয়ে যায়। এজেন্টরা ‘গুলি চলেছে’ বলে চিৎকার করতে করতে তাদের পেছনে ঠেলে সরিয়ে দেয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT