খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  একদিনে উঠল ৯৮৬ রান, এজন্যই কি আইপিএল নাম্বার ওয়ান
   কেএমপি ডিবি’র অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী,  একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সেলিম কাজী ওরফে গালকাটা সেলিম (৪১) গ্রেফতার 
  টাকা ছাপিয়ে ঋণ’ থেকে বের হতে চায় সরকার
  সাবেক সেনা সদস্য জাহিদ ও শাহীনকে খুঁজছে পুলিশ
  দেশের ১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে নতুন
  হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল, হত্যার উদ্দেশ্যেই এসেছিল: ট্রাম্প
  নারীদের বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে
  শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুদের নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ কেসিসি প্রশাসকের
  শিক্ষকদের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি : কুয়েট উপাচার্য
  ঢাকা ও দূরপাল্লার নতুন ভাড়া তালিকা প্রকাশ করল বিআরটিএ

শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুদের নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ কেসিসি প্রশাসকের

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুদের নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, আজকের শিশুদের মধ্য থেকেই আগামীর তারকা খেলোয়াড় তৈরী হবে। ক্রীড়া চর্চা একইসাথে শিশুদের শরীর গঠন ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে বলে তিনি উল্লেখ করেন। কেসিসি প্রশাসক শরিবার বেলা ১১টায় খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স-এ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা)-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সদর থানা প্রাথমিক শিক্ষা অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।শিশুদের জন্য এমন টুর্নামেন্ট আয়োজনে তিনি শিক্ষা বিভাগের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফুটবল আমাদের দেশের জনপ্রিয় খেলার মধ্য অন্যতম। একসময় জাতীয় পর্যায়ে যে কৃতি ফুটবলারগণ খুলনার সুনাম বয়ে এনেছিলেন তারাও স্কুল জীবন থেকে খেলা শুরু করে জাতীয় পর্যায়ে পৌঁছেছিলেন বলে তিনি মন্তব্য করেন। খুলনায় ক্রীড়া চর্চার জন্য মাঠের স্বল্পতার বিষয় উল্লেখ করে তিনি যেখানে খোলা জায়গা আছে সেখানে শিশুদের ক্রীড়ানুশীলনের আহŸান জানান এবং এ আয়োজনের ধারাবাহিকতা রক্ষায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। কেসিসি প্রশাসক এ টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর আগে সকাল সাড়ে ৯টায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর রায়েরমহল কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ খান আব্দুল মান্নান, রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আখতারুজ্জামান মুরাদ, রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোল্লা আব্দুল খালেক, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ ও শেখ জামিরুল ইসলাম।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT