খুলনা, বাংলাদেশ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে ও তরুণদের, মেধাবিকাশে সহায়তা করতে ইবাদুল হক রুবায়েদ।

[ccfic]

নিজস্ব প্রতিবেদক :শিরোমণি ফাইটার্স ক্লাব কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ আজ ২৭ জুন জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে। খেলাটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মেধা বিকাশের জন্য সৃজনশীল চর্চা ও শারীরিক সক্রিয়তার প্রয়োজন। এজন্য মোবাইল ও ইন্টারনেট আসক্তি থেকে তরুণদের ফিরিয়ে খেলাধুলায় যুক্ত করতে হবে।” তিনি আরও বলেন, “খেলাধুলাই পারে গড়ে তুলতে মাদকমুক্ত, মেধাবান ও সুস্থ একটি তরুণ সমাজ।” উক্ত ফুটবল টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপি আহবায়ক কাজী মিজানুর রহমান, খান জাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শেখ বিল্লাল হোসেন, খান জাহান আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মাসুম বিল্লাহ, এজিএম যুব সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ জনি, ফাইটার্স ক্লাবের সভাপতি গাজী মনিরুল, খান জাহান আলী কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল্লাহ তাজিম, ছাত্র নেতা শেখ রাতুল, ফারহান সাব্বিরসহ অসংখ্য নেতৃবৃন্দ। উক্ত ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে সমবেত হন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT