খুলনা, বাংলাদেশ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ধামইরহাটে শ্বাসরোধে হত্যা আগুনে পুডিয়ে দেওয়ার ২ জন গ্রেফতার
  রামুর ঈদগড়ে জেল থেকে বেরিয়ে ফের মাদক ব্যবসায় সক্রিয় ডজন মাদক ব্যবসায়ী, উদ্বেগে এলাকাবাসী
  বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন:
  দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে

পিটিসি, খুলনায় ৫৮তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কেএমপি কমিশনারঃ

[ccfic]

নিজস্ব প্রতিবাদক : আজ ২২ জুন ২০২৫ তারিখ পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায় ৫৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের ৮১৭ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা, অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। পিটিসি’র কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে উপস্থিত থেকে দৃষ্টিনন্দন কুচকাওয়াজ উপভোগ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।সকাল ৮:৩০ ঘটিকায় প্রধান অতিথির অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে প্যারেডের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। সু-সজ্জিত প্যারেড পরিদর্শন শেষে প্রধান অতিথি নবীণ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ও কর্মজীবনে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দেশের কল্যাণে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার উদাত্ত আহব্বান জানান। অতঃপর প্রধান অতিথি প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মো: রেজাউল হক পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা; কর্ণেল একেএম রাশেদুজ্জামান, কর্ণেল জিএস, ডিজিএফআই, খুলনা। এছাড়াও খুলনাস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সামরিক বাহিনীর কর্মকতাবৃন্দ, প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT