খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

[ccfic]

নিজস্ব প্রতিনিধি : যশোর সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৭ জুন) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহল দল বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, ক্যালসিয়াম কার্বোনেট, শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিকস সামগ্রীসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা।বিজিবি জানায়, পাঁচপীরতলা, আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আমরা প্রতিনিয়ত মাদক এবং বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করছি।”তিনি আরও বলেন, “জব্দকৃত ভারতীয় পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।সীমান্ত এলাকায় বিজিবির এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT