খুলনা, বাংলাদেশ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি:
  সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  কেশবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো একটি কালোমুখো হনুমান।
  ইসলামাবাদে চলন্ত টমটম উল্টে আহত ৩ যাত্রী 
  পাইকগাছা চরমলই যুব সংঘ, ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট – খেলা অনুষ্ঠিত ।
  ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আটক- ৮ 
  সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
  সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
  ঈদগাঁওতে নৈরাজ্য সৃষ্টি, ১২ জনের নাম উল্লেখ করে মামলা : অজ্ঞাতনামায় ৭০ জন

সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি:-হাছনরাজার পৌপূত্র(উত্তরাধিকারী) সুনামগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক চেয়ারম্যান মরহুম কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘরোয়াভাবে তার কবরস্থানে পুষ্পপমাল্য অর্পণ এবং দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে মরহুমের আপন বড়ভাই সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্ব তার অসংখ্য ভক্ত অনুরাগীরা শহরের তেঘরিয়া(সাব বাড়ি) এলাকায় তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী,দেওয়ান সালাদীন রাজা চৌধুরী,সমাজ সেবক পারভেজ আহমেদ,সাবেক পৌর কাউন্সিলর মোঃ বজলৃুর রহমান,সাবেক পৌর কমিশনার আহমদ নুর প্রমুখ।উল্লেখ্য ২০০৭ সালের আজকের ঐদিনে প্রয়াত সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান দেওয়ান মমিনুল মউজদ্দীন স্ত্রী তাহেরা চৌধুরী ,ছোট ছেলে কাহলিল জিবরান ও তার গাড়ি চালক কবিরকে কে নিয়ে ঢাকা থেকে সুনামগঞ্জে আসার পথে বাক্ষ্রণবাড়িয়ার সরাইল নামক স্থানে সড়ক র্দূঘটনায় সবাই নিহত হন। এছাড়াও বড়ছেলে ফিদেল নাহিয়ান এ সময় গুরুতর আহত হন এবং পরবর্তীতে সিঙ্গাপুরে গিয়ে সুস্থ হন। ##কুলেন্দু শেখর দাসসুনামগঞ্জ প্রতিনিধি১৫.১১.২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT