খুলনা, বাংলাদেশ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি:
  সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  কেশবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো একটি কালোমুখো হনুমান।
  ইসলামাবাদে চলন্ত টমটম উল্টে আহত ৩ যাত্রী 
  পাইকগাছা চরমলই যুব সংঘ, ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট – খেলা অনুষ্ঠিত ।
  ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আটক- ৮ 
  সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
  সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
  ঈদগাঁওতে নৈরাজ্য সৃষ্টি, ১২ জনের নাম উল্লেখ করে মামলা : অজ্ঞাতনামায় ৭০ জন

ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আটক- ৮ 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ  আট জনকে গ্রেপ্তার করলো থানা পুলিশ। অপর দুজনকে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় গ্রেপ্তার করা হয়। রোববার (১৫নভেম্বর) ঈদগাঁও থানা পুলি শের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের মধ্যে উপজেলার ইসলামপুরের উত্তর নাপিতখালী এলাকার রমজান আলী,জালালাবাদের হিন্দুপাড়া এলাকার রানা কান্তি দে, পোকখালীর পূর্ব সিকদারপাড়া এলাকার জসিম উদ্দিন ও মোবারক এবং জালালাবাদ বাহারছড়ার জনু আরা বেগম ও মোজাফ্ফর আহমদ।তাঁদের মধ্যে রমজান ও রানা চেকসংক্রান্ত মামলা এবং যৌতুক আইনের মামলায় পরোয়ানাভুক্ত ছিলেন। অন্য চারজন পৃথক দুটি মামলায় পরোয়ানাভুক্ত ছিলেন।এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঈদগাঁও ভাদিতলা এলাকার ফারুক (২০) এবং জালালাবাদের ছাতিপাড়া এলাকার নুরুল আজিমকে গ্রেপ্তার করা হয়েছে।ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেপ্তারকৃত আটজনকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT