
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-যশোরের কেশবপুরে খাদ্যের সন্ধানে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বিরল প্রজাতির একটি কালোমুখো হনুমান। উপজেলার সাহাপাড়ার অনন্ত স্মৃতি সড়কে ওই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর-২৬) বেলা সাড়ে ১১টার দিকে খাদ্যের সন্ধানে কয়েকটি কালোমুখো হনুমান ওই সড়কে ঘোরাঘুরি করছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় একটি বড় হনুমান গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মী আতিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে হনুমানটিকে উদ্ধার করেন। এরপর চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, হনুমানটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা সমীরণ বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া হনুমানটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।উল্লেখ্য, কেশবপুরের ঐতিহ্যবাহী কালোমুখো হনুমান লোকালয়ে খাবারের সন্ধানে প্রায়ই চলাচল করে। সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল এসব বন্যপ্রাণীর জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়ক ও বৈদুতি তারে মাঝে মধ্যে এমন দূর্ঘটনা ঘটে প্রান যাচ্ছে কেশবপুরের ঐতিহ্যবাহী কালোমুখো হনুমানের।
ছবিঃ
১৫/১১/২৬
