খুলনা, বাংলাদেশ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি:
  সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  কেশবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো একটি কালোমুখো হনুমান।
  ইসলামাবাদে চলন্ত টমটম উল্টে আহত ৩ যাত্রী 
  পাইকগাছা চরমলই যুব সংঘ, ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট – খেলা অনুষ্ঠিত ।
  ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আটক- ৮ 
  সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
  সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
  ঈদগাঁওতে নৈরাজ্য সৃষ্টি, ১২ জনের নাম উল্লেখ করে মামলা : অজ্ঞাতনামায় ৭০ জন

চট্টগ্রামের সেই পুলিশ সুপার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ

[ccfic]

 

নিজস্ব প্রতিবেদক খুলনা:- চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় এক পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ জাহাংগীর আলম। তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শনিবার রাতে পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন দুটিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এসপি জাহাংগীর আলমের যোগাযোগসহ তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।রেঞ্জ রিজার্ভ ফোর্স চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় গতকাল রাতে তাঁর বিরুদ্ধে মামলাটি করেন। নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ এসেছে এসপির বিরুদ্ধে।এর আগে মঙ্গলবার এসপি জাহাংগীর আলমের দুটি মুঠোফোন জব্দ করে তাঁকে নজরদারিতে রাখা হয়। বিষয়টি ওই সময় প্রথম আলোকে নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। তবে কী কারণে মুঠোফোন দুটি জব্দ করা হয়, তা বলতে রাজি হননি তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT