খুলনা, বাংলাদেশ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি:
  সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  কেশবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো একটি কালোমুখো হনুমান।
  ইসলামাবাদে চলন্ত টমটম উল্টে আহত ৩ যাত্রী 
  পাইকগাছা চরমলই যুব সংঘ, ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট – খেলা অনুষ্ঠিত ।
  ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আটক- ৮ 
  সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
  সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
  ঈদগাঁওতে নৈরাজ্য সৃষ্টি, ১২ জনের নাম উল্লেখ করে মামলা : অজ্ঞাতনামায় ৭০ জন

ঈদগাঁওতে সোনালী আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসির ঝিলিক 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :-কক্সবাজারের ঈদগাঁওতে সোনালী আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক ফুটে উঠে। উৎসাহমুখর পরিবেশে ধান কর্তনের উৎসব চলছে।ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সর্বত্রই স্থানে আমন ফসলের মাঠে সোনালী পাকা ধানে ঝিক ঝিক করছে। মুখ ফুলিয়ে হাসছে কৃষকরা। উজ্জ্বল রোদে সেই হাসি আরো ঝলমল করছে। এতদঞ্চলের সবখানে এখন নতুন ধানের মুহুমুহু গন্ধে মাতোয়ারা। পাড়া মহল্লার নবান্ন উৎসবের সাজ সাজ রব। মাঠে মাঠে কৃষকরা কাস্তে নিয়ে ধান কাটায় ব্যস্ততার ধুম। হালকা শীতের সকাল থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত মাঠজুড়ে ফসল কর্তনের চিরাচরিত দৃশ্য এখন সর্বত্রই।ধান কর্তন ও মাড়াইয়ের কাজে ব্যস্ত কৃষক পরিবার। শুকানোর পর পিষিয়ে নতুন ধানের চালে ভাপা পিঠাসহ হরেক রকমের পিঠা পুলি তৈরীর অপেক্ষায় বাড়ীঘরের বৌ-ঝিয়েরা।অধিক জমিতে সোনারাঙা আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে মুখে হাসি। উপজেলার বিভিন্ন ফসলী জমিতে ভাল ফলন আর কৃষকের মুখে হাসির ঝিলিকের দৃশ্য চোখে পড়ে। পাকা ধানের বিস্তৃত সোনালি রঙের ঢেউ।১৪ নভেম্বর (শনিবার) সকালে ঈদগাঁওর দক্ষিণ মাইজ পাড়া ও চৌফলদন্ডীর ঘোনাপাড়া এলাকায় কাস্তে হাতে নিয়ে মাঠে সোনালী ধান কর্তন করছেন শ্রমিকরা। আবার মাঠে পরিবারের লোকজনরাও ধান কাটার দৃশ্য চোখে পড়ে। ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়ার চেমন আলী নামের এক কৃষকের সাথে শনিবার সকাল থেকে ধান কর্তন শুরু করছি। মোটামুটি ধান ভাল হয়েছে। কৃষক নুরুল আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এবার আমনের ফলন তেমন ভাল হয়নি। প্রতিকেজি সারের দাম কেজি প্রতি ৫/১০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ১শত খাড়ি ধান হলেও ১শত ৫০ খাড়ির টাকা খরচ হয়েছে বলেও উল্লেখ করেছেন।  এখনো পুরোপুরি কর্তন কার্যক্রম শুরু হয়নি। তবে কিছু কিছু অংশে পাকা ধান কাটা চলছে। মামুন ও ইদ্রিস জানান, ফসলের ধানী বিলে সোনালী আমন পাকা ধানের সৌন্দর্য বিমোহিত করছে পথচারীদের। ধানের সুগন্ধি যেন সবখানে ছড়িয়ে পড়ছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান জানান, এবার বৃহৎ এলাকায় আমন ধানের বাম্পার ফলন হয়। সোনালী ধানের কর্তন চলছে মাঠজুড়ে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT