খুলনা, বাংলাদেশ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান:
  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন : খুলনার বিভাগীয় কমিশনার
  খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য অ*স্ত্র ও গু*লিসহ গ্রে*প্তা*র!
  বটিয়াঘাটা উপজেলার জাতীয় সমবায় দিবস পালন:
  ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেফতার
  তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য, হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি এমপির

ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে র‍্যালি ও আলোচনা সভা; সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান

[ccfic]

জি,এম,ফিরোজ, ডুমুরিয়া:-‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এমন প্রত্যয় নিয়ে খুলনার ডুমুরিয়ায় পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ রয়েছে। এ জন্য সমবায়ী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল রব আকুঞ্জী, জনতা সমিতির পরিচালক এস এম গোলাম কুদ্দুস, অগ্রণী সমবায় সমিতির প্রিন্সিপাল অফিসার শেখ মো. আব্দুল্লাহ, মো. জনি সরদার, সাংবাদিক মো. মাহাতাব হোসেন, জি এম ফিরোজসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জাতীয় সমবায় দিবসের আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT