খুলনা, বাংলাদেশ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেফতার
  তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য, হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি এমপির
  কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে
  কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনুএকাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ
  ঢাকার মহাসমাবেশে অংশ দিতে ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশের যাত্রা
  ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত তরিকুলের শোকাহত পরিবারের পাশে রংপুর ও রঘুনাথপুরের দুই চেয়ারম্যান
  মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

মনিরামপুরে মিললো কেশব পুরের ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-যশোরের মনিরামপুর উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকায় বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মণ্ডল (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ঘের ব্যবসায়ী। তাঁর পিতার নাম মৃত হরিপদ মণ্ডল।শনিবার (৭ নভেম্বর) স্থানীয় এলাকাবাসী নদীর পানিতে একটি বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। স্থানীয় লোকজন মাছ ধরতে যাওয়ার সময় রমেশের পাটার কাছে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক জানান, বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ে কাজ করছে।পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের সময় রঞ্জন মণ্ডলের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও হলুদ রঙের শার্ট। শার্টের ভেতরে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি ছিল। চোখে ছিল পাওয়ার চশমা। শার্টের পকেটে একটি কলম ও ডায়েরি পাওয়া যায়। তাঁর ডান হাতে ছিল তামার আংটি এবং পায়ে ছিল চকলেট রঙের স্যান্ডেল।তবে কী কারণে এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে।ছবিঃ০৭/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT