খুলনা, বাংলাদেশ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেফতার
  তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য, হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি এমপির
  কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে
  কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনুএকাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ
  ঢাকার মহাসমাবেশে অংশ দিতে ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশের যাত্রা
  ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত তরিকুলের শোকাহত পরিবারের পাশে রংপুর ও রঘুনাথপুরের দুই চেয়ারম্যান
  মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোরের ২৬৪ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোরের ২৬৪তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর-২৬) সকাল ১০টায় বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাকক্ষে ওই অনুষ্ঠিত হয়।বিএসপির সভাপতি কবি আহমদ রাজু’র সভাপতিত্বে সহসভাপতি আতিয়ার রহমানের পরিচালনায়এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ড. মোঃ মুস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে নজরুল বর্ষ উদযাপনে কবি কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী কবিতার শতবর্ষ : উন্নত মম শির” শিরোনামে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক, অধ্যক্ষ ড.শাহনাজ পারভীন এবং কবি কাজী নজরুল ইসলাম-এর গীতি কবিতা ” মোর প্রিয়া হবে এসো রানী দেবো খোঁপায় তারার ফুল ” কবিতাটি মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যশোরের সহসভাপতি কথাসাহিত্যিক, ছড়াকার ও মানবতার ফেরিওয়ালা রাশিদা আখতার লিলি আলোচনা করেন।অনুষ্ঠানে পঠিত কবিতা নিয়ে আলোচনা করেন, অধ্যাপক সুরাইয়া শরীফ, মোঃ মনিরুজ্জামান ও বকুল হক। কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, চৌগাছার সাহিত্য সমাহারের প্রতিষ্ঠাতা আবু রাসেল, বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, অ্যাড.মাহমুদা খানম,আনোয়ারুল করিম,আহমেদ মাহবুব ফারুক, সীমান্ত বসু, মোঃ নাসির উদ্দিন, মতিয়ার রহমান, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান প্রমুখ।ছবিঃ০৭/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT