খুলনা, বাংলাদেশ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেফতার
  তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য, হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি এমপির
  কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে
  কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনুএকাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ
  ঢাকার মহাসমাবেশে অংশ দিতে ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশের যাত্রা
  ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত তরিকুলের শোকাহত পরিবারের পাশে রংপুর ও রঘুনাথপুরের দুই চেয়ারম্যান
  মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি:-জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল থেকেই খন্ড খন্ড মিছিলে সুনামগঞ্জ শহরের ুরাতন বাসস্ট্রেশন এলাকায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এক আলোচনা সভায় মিলিত হয়।জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ- ৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী,জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য সচিব এড. মোঃ আব্দুল হক,মোঃ আকবর আলী,নাদীর আহমদ,মোঃ রেজাউল হক,আ ত ম মিসবাহ,এড. শেরেনুর আলী,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাতি আমিনুর রশিদ আমীন,সিনিয়র সহ সভাপতি সোহল আহমদ,সাধারন সম্পাদক এড, মামুনুর রশিদ কয়েছ,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারাচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,সদস্য সচিব এড. দীপংঙ্কর বণিক সুজিত,পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ প্রমুখ।বক্তারা বলেন, ৭ই নভেম্বর কেবল অতীতের কোন স্বরণের দিন নয়। এটি গণতন্ত্রে অধিকার ও জাতীয় ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। এছাড়া বক্তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তারা। তারা আরো বলেন,বর্তমান বিএনপির সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে অনেকেই আবুল তাবুল বকছেন। ওদের ব্যাপারে সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রেখে যেকোন ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত থাকার আহবান জানান বক্তারা । ##কুলেন্দু শেখর দাসসুনামগঞ্জ প্রতিনিধি০৭.১১.২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT