খুলনা, বাংলাদেশ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য, হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি এমপির
  কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে
  কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনুএকাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ
  ঢাকার মহাসমাবেশে অংশ দিতে ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশের যাত্রা
  ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত তরিকুলের শোকাহত পরিবারের পাশে রংপুর ও রঘুনাথপুরের দুই চেয়ারম্যান
  মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত
  ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুডি স্পোর্টসের যাত্রা
  ডুমুরিয়ায় ২৫০ গ্রাম গাঁজাসহ আটক ১
  চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার
  ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-যশোরের কেশবপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ নবেম্বর-২৬) বিকেলে শহরের পাবলিক ময়দানে বেলুন উড়িয়ে ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মজিদপুর ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ ও পাঁজিয়া ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মজিদপুর ইউনিয়ন একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে পাঁজিয়া ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ।উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন এবং পৌর জামায়াতের আমির জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছবিঃ
০৬/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT