খুলনা, বাংলাদেশ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
  মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
  মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
  ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
  ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, শেষ বার্তায় যা বলেছিলেন

বটিয়াঘাটা উপজেলার তিন দিনব্যাপী জাতীয় যুব দিবসের আয়োজনের সমাপ্তি, প্রীতি ফুটবল ম্যাচে :

[ccfic]

আবিদুর রহমান আলিফ:- নানা আয়োজনের মধ্য দিয়ে বটিয়াঘাটায় শেষ হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, রক্তের গ্রুপ নির্ণয়, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।মঙ্গলবার সকাল ১০টায় প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তার আবু বক্কার সঞ্চালনায়,প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ থান্দার কামরুজ্জামান। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুল ইসলাম, সাংবাদিক গাজী তরিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।প্রীতি ফুটবল ম্যাচটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক পার্থ প্রতীম মণ্ডল, সৌরভ তরফদার ও অক্ষর সাহা।খেলায় ফুলবাড়ী যুব কল্যাণ পরিষদ ও বটিয়াঘাটা মর্নিং ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-২ গোলে ম্যাচটি ড্র হয়।তিন দিনব্যাপী এসব আয়োজনের মাধ্যমে যুবসমাজকে সচেতন, দক্ষ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT