খুলনা, বাংলাদেশ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

ডুমুরিয়ায় রক্তক্ষয়ী হামলার ৫ দিনেও গ্রেপ্তার নেই, আইসিইউতে পরিমল পরকীয়া-বিরোধের জেরে হামলার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাতনামা আরও ৪–৬ জন আসামি

[ccfic]

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া (খুলনা):খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগরে কথিত পরকীয়া-সম্পর্ককে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলার ঘটনায় মামলা হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে। হামলার পাঁচ দিন পরও গুরুতর আহত পরিমল মণ্ডল (৫৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছে পরিবার। এদিকে আসামিদের গ্রেপ্তার না হওয়ায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।গত ২৫ অক্টোবর রাত ৮টার দিকে ধারালো দা ও লাঠি নিয়ে হামলার অভিযোগে পরিমল মণ্ডল, প্রতুল মণ্ডল (২৪), ডা. ওমর মণ্ডল (৩৭) ও রনি মণ্ডল (১৫) আহত হন। পরিমলের মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগায় তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। অন্য আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনায় ২৮ অক্টোবর ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন পরিমলের স্ত্রী সাধনা মণ্ডল। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। স্থানীয় সূত্রে হামলার অভিযোগে বাবলু মণ্ডল ওরফে মদন, উত্তম বিশ্বাস, মিনতি বিশ্বাস ও অরূপ বিশ্বাসের নাম উঠে এসেছে। তবে অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। গুরুতর আহত পরিমল এখনো আইসিইউতে থাকায় দ্রুত তদন্ত ও আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT