খুলনা, বাংলাদেশ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার হাব স্থাপনে ব্র্যাকের সঙ্গে এমওইউ স্বাক্ষর:

[ccfic]

আবিদুর রহমান আলিফ:-খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি, ক্যারিয়ার কাউন্সেলিং ও চাকরির প্রস্তুতিতে সহায়তা দেবে ব্র্যাকখুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি, ক্যারিয়ারবিষয়ক পরামর্শ প্রদান এবং চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের পক্ষে সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর উপস্থিতিতে স্বাক্ষরিত এমওইউ’র কপি উভয় পক্ষের মধ্যে বিনিময় করা হয়।এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার কাউন্সেলিং এবং সফট স্কিল উন্নয়নের মাধ্যমে তাঁদের কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি আরও সহজ হবে। এঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. এস এম সালাউদ্দীন, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেট ইউনিটের ম্যানেজার জে এম সাইফুল ইসলাম এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের এমপ্লয়মেন্ট ম্যানেজার মোঃ আলিমুল আজিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যারিয়ার হাবের ক্যারিয়ার কাউন্সেলর ফারহা রহমান তমা।এ অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দ এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্র্যাকের সহযোগিতায় একটি ক্যারিয়ার হাব প্রতিষ্ঠা ও পরিচালনা করা হবে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রয়োজনীয় ক্যারিয়ার উন্নয়ন দক্ষতা ও উপকরণ সরবরাহের মাধ্যমে তাঁদের কর্মসংস্থানযোগ্যতা ও আত্মবিশ্বাস বাড়ানো।সমঝোতা স্মারক অনুযায়ী, ক্যারিয়ার হাবে শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং বা পেশাগত পরামর্শ দেওয়া হবে। এ ছাড়া চাকরির সাক্ষাৎকারের কৌশল, যোগাযোগদক্ষতা, জীবনবৃত্তান্ত (সিভি) তৈরিএবং সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন পদের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মশালা ও অন্যান্য সহায়ক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়ন এবং বিভিন্ন পেশা ও ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT