
জি,এম,ফিরোজ, ডুমুরিয়া:- অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে অনুষ্ঠিত হয়েছে আর্থ সেবা খুলনার উদ্যোগে চক্ষু ও মেডিকেল ক্যাম্প। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে ছাতিয়ানী ১৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আয়োজিত এ ক্যাম্পে ছাতিয়ানীসহ আশপাশের জামিরা, টিলনা, ধুপাখোলা ও ফুলতলা এলাকা থেকে শত শত রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীদের সেবা দেওয়া হয়।ক্যাম্পে চক্ষু ও সাধারণ চিকিৎসাসেবা প্রদানে দায়িত্ব পালন করেন ডা. বি. ই.পি. রোমেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (ডিএমএফ) এবং খুলনার রয়েল স্পেশালিস্ট হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার। মেডিসিন বিষয়ে রোগী দেখেন ডক্টর মহা মিনুল হক রনি এমবিবিএস পিজিটি মেডিসিন মেডিকেল অফিসার রয়েল স্পেশালাইজ হাসপাতাল খুলনা।স্থানীয় মানুষের মধ্যে এ চিকিৎসা ক্যাম্পকে ঘিরে ব্যাপক সাড়া দেখা যায়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার সাধারণ মানুষ যেন সহজে চিকিৎসাসেবা নিতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন নাহিদ হাসান ও আকলিমা খাতুন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর রিয়াজ উদ্দিন বাদশা।স্থানীয়দের মতে, গ্রামাঞ্চলে সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে যাঁদের পক্ষে দূরে গিয়ে চিকিৎসা নেওয়া কঠিন, তাঁদের জন্য এ ক্যাম্প ছিল স্বস্তিদায়ক উদ্যোগ।
