
আবিদুর রহমান আলিফ:-প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা মহানগর যুবদলের সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে:খুলনা মহানগর যুবদলের উদ্যোগে নগরীর শিববাড়ী মোড়ের জিয়া হল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড়ে গিয়ে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল।এ সময় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মোল্লা, মো. কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, গোলাম জুলকারনাইন, নাসিম আহমেদ ইমন, অ্যাডভোকেট ফজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল ও তামজীদ আহমেদ মিশুসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, যুবদল বিএনপির অন্যতম প্রধান শক্তি এবং আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।
