
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে দীর্ঘদিন ধরে অব্যাহত ডাকাতি ও অপহরণ রোধে সম্প্রতি অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি অবশেষে পরীক্ষামূলক সংযোজন করা হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম রিফাতুল মাজদার অন্যান্য পুলিশ সদস্যদের উপস্থিতিতে ডাকাতজোন খ্যাত উক্ত পাহাড়ি সড়কে এ ড্রোন প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু করেন। এসময় তিনি বলেন, আশা করি, এ ড্রোন প্রযুক্তি দুর্গম এ পাহাড়ি বন ব্যবহার করে অব্যাহত অপরাধ রোধে ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি জনগণের সচেতনতা এবং সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য, গত ১৯ অক্টোবর একই দিনে দুদফা গণডাকাতির ঘটনা ঘটলে দেশজুড়ে তোল পাড় সৃষ্টি হয়। এতে টনক নড়ে প্রশাসনের। ঘটনাস্থল পরিদর্শনে এসে জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান অপরাধের লাগাম টানতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
