খুলনা, বাংলাদেশ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ
  মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
  আদানি-আইপিপির কাছে জিম্মি দেশের বিদ্যুৎ খাত
  ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস
  টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  শরতের শুভ্রতায় সেজেছে পদ্মাপাড়, কাশফুল দেখতে মানুষের ঢল
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
  কয়রায় উপজেলা সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা
  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।

ডুমুরিয়ায় শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক-শিক্ষক ঐক্যের আহ্বান

[ccfic]

ডুমুরিয়া নিজস্ব প্রতিনিধি:জি,এম,ফিরোজ, 
খুলনার ডুমুরিয়ার থুকড়া কাছারী বাড়ি আরআরজিটি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বি এম আইয়ুব আহমেদ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বিদ্যুৎ আলম, সিনিয়র শিক্ষক মো. মুজিবুর রহমান, হোসনেয়ারা খাতুন, সুদীপ্ত সরকার ও তুষার কান্তি জোদ্দার।এ সময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভু রঞ্জন মন্ডল, গাজী রমজান, দেবল মন্ডল, সমারেশ বিশ্বাস, অমল কৃষ্ণ মন্ডল, অনিল কুমার মন্ডল, ইন্দ্রা সরকার ও প্রতিভা মন্ডল।বক্তারা বলেন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ে উপস্থিতির বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া সুলতানা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT