খুলনা, বাংলাদেশ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী জুয়েল রানা গ্রেফতার

[ccfic]

চাঁপাইনবাবগঞ্জ নিজস্ব প্রতিনিধি:মোঃ শাহিন,

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তালিকাভুক্ত ২ নম্বর মাদক ব্যবসায়ী ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জুয়েল রানা (৩৪)-কে গ্রেফতার করেছে পুলিশ।আজ বুধবার (২৩ সেপ্টেম্বর, ২০২৪) রাত ১টা ৩০ মিনিটে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মোঃ আমির আলীর ছেলে। তিনি বর্তমানে পৌর এলাকার বেলেপুকুরে বসবাস করছিলেন।তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার জিআর নং-৫১২/২৩ হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছিল। সাজা ঘোষণার পর থেকে তিনি গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকায় ২ নম্বরে অবস্থান করছিলেন।গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT