খুলনা, বাংলাদেশ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।

[ccfic]

আড়ংঘাটা নিজস্ব প্রতিনিধি: অনুপম মল্লিক,

ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক—দলীয় মনোনয়ন চেয়েছেন দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎকালে মিতুল আড়ংঘাটা ইউনিয়নের মানুষের বিভিন্ন সমস্যা ও স্থানীয় উন্নয়ন-সংক্রান্ত বিষয় রিজভীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশার কথাও জানান তিনি। এ সময় তাঁর সঙ্গে আড়ংঘাটা এলাকার দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।মতলেবুর রহমান মিতুল নিজেকে একজন সমাজকর্মী হিসেবে উল্লেখ করে দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার কথা বলে আসছেন। স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগেও তাঁর সম্পৃক্ততার কথা স্থানীয় সূত্রে জানা গেছে।মিতুল বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে আড়ংঘাটা ইউনিয়নকে উন্নয়নমুখী, সুশাসনভিত্তিক ও দারিদ্র্যমুক্ত হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। রাস্তাঘাট, জনসেবা ও স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ২১সেপ্টেম্বর বেলা ১১ টায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় সৌজন্য সাক্ষাৎকালে রুহুল কবির রিজভী মিতুলের সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান। স্থানীয় মানুষের সমস্যা ও উন্নয়ন বিষয়ে আলোচনার পাশাপাশি তিনি এলাকার কল্যাণে কাজ করার বিষয়ে বিভিন্ন বক্তব্য দেন বলে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক স্থানীয় রাজনৈতিক কর্ম�

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT