
ঈদগাঁও নিজস্ব প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করলেন ব্যবসায়ী পরিচালনা পরিষদ।
২৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড় ১০ টার দিকে ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশ অংশ থেকেই এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করে ব্যবসায়ী পরিচালনা পরিষদের নেতৃবৃন্দরা। অভিযানে অংশ নেন, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের আহবায়ক এম মমতাজুল হক, যুগ্ন আহবায়ক মাও: ছলিম উল্লাহ জিহাদী, যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী মিন্টু,সদস্য সচিব শওকত আলম শওকত। এতে উপস্থিত ছিলেন,ব্যবসায়ী কামাল উদ্দিন,আরিফুল ইসলাম হুমায়ুন কবির কোম্পানী,ছলিম উল্লাহ,সাবেক মেম্বার নুরুল আলম, নুরুল হুদা,ছৈয়দ করিম, হাসান তারেক,গফুর আলম,নুরুল আমিন আলমগীর এবং বাজারের নৈশ প্রহরীগন।ঈদগাঁও বাজার এলাকার ডিসি সড়কের দুই পাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকল ব্যবসায়ী কে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানানো হয়।এমহতী কার্যক্রমকে সাধুবাদ জানান পথচারীসহ সাধারণ মানুষ।
