খুলনা, বাংলাদেশ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

[ccfic]

নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ 

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘আর্লি ডিটেকশন এন্ড মনিটরিং অব ইমার্জিং ক্রপ পেস্টস এন্ড প্যাথোজেন্স’ শীর্ষক কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ‘মর্ফো-মলিকিউলার এন্ড স্মার্ট টেকনোলজি-বেইজড ইনসেক্ট এন্ড ডিজিজ ডিটেকশন, দেয়ার বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট এন্ড ট্রান্সফরমেশন’ শীর্ষক হিট সাব-প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সকালে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পের এসপিএম সহযোগী অধ্যাপক ড. মোঃ মোস্তফা কামাল এবং প্রকল্পের সদস্য প্রফেসর ড. মোছা. সাবিহা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন এএসপিএম প্রফেসর ড. শিমুল দাস।উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে ধানের উদীয়মান পোকামাকড় শনাক্তকরণ ও পর্যবেক্ষণ, সবজি ফসলে উদীয়মান পোকামাকড়ের প্রাথমিক শনাক্তকরণ এবং ধান ও সবজির উদীয়মান রোগ দ্রুত শনাক্তকরণ ও পর্যবেক্ষণ বিষয়ে পৃথক সেশন পরিচালনা করা হয়।এ প্রশিক্ষণে খুলনার বটিয়াঘাটা, দিঘলিয়া, ডুমুরিয়া, রূপসা ও তেরখাদা উপজেলার প্রান্তিক কৃষকরা অংশগ্রহণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT