খুলনা, বাংলাদেশ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
  মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
  ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
  ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, শেষ বার্তায় যা বলেছিলেন
  মেহেরঘোনা ও ঈদগাঁও রেঞ্জের যৌথ অভিযান : ৮১ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার 
  খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার
  বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

[ccfic]

ডুমুরিয়া, জি. এম. ফিরোজ

মৃত্যুঞ্জয় বসাক তিতুর স্মৃতিকে ধারণ করে ডুমুরিয়া উপজেলার রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের উদ্যোগে শুরু হয়েছে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জমজমাট আয়োজনে মাঠে নামে খেলোয়াড়রা, তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাঃ আলমগীর হোসেন আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য বিএম নুরুজ্জামানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, ক্রীড়ানুরাগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। ফুটবলের উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আয়োজকদের প্রত্যাশা, তিতুর স্মৃতিতে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণদের মাঠমুখী করার পাশাপাশি এলাকায় সুস্থ বিনোদনের নতুন দ্বার খুলবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT