
ডুমুরিয়া নিজস্ব প্রতিনিধি:জি. এম. ফিরোজ,
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দৈনিক জন্মভূমির প্রধান কার্যালয়ের মফস্বল সম্পাদক রিংটন মন্ডল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান দৈনিক জন্মভূমির ডুমুরিয়া প্রতিনিধি জি. এম. ফিরোজ।জানা গেছে, দৈনিক জন্মভূমির অফিসে জরুরি কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রিংটন মন্ডল। দুর্ঘটনায় তার বাম পায়ের তিনটি হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি প্রচণ্ড ব্যথা ও শারীরিক কষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী সোমবার তার পায়ে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
সাংবাদিকতার দীর্ঘ পথচলায় রিংটন মন্ডল শুধু একজন সম্পাদক নন, বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের কাছে তিনি একজন আপন সহকর্মী ও সুপরিচিত মুখ। পেশাগত নানা প্রতিকূলতার মধ্যেও সহকর্মীদের সঙ্গে আন্তরিকতা ও সৌহার্দ্য বজায় রেখে দায়িত্ব পালন করে আসছেন তিনি।আজ সেই পরিচিত কর্মচঞ্চল মানুষটি হাসপাতালের বিছানায়। এক পায়ের গুরুতর আঘাত তাকে শারীরিকভাবে বিপর্যস্ত করে দিলেও সহকর্মীদের প্রত্যাশা—দুর্ঘটনার ধাক্কা সামলে দ্রুত সুস্থ হয়ে আবারও কর্মস্থলে ফিরবেন রিংটোন মন্ডল।
সহকর্মীরা রিংটন মন্ডলের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেছেন এবং তিনি যেন শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন।
