
জি এম ফিরোজ, ডুমুরিয়া প্রতিনিধি:- প্রতিশ্রুতির রাজনীতি নয়, জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন তরুণ সমাজসেবক অনুপম মল্লিক। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত অনন্ত কুমার মল্লিকের একমাত্র পুত্র অনুপম মল্লিক দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।তিনি জানান, নির্বাচিত হলে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, খাল পরিষ্কার, বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা এবং বেকার যুবক-যুবতী ও নারীদের কর্মসংস্থানের উদ্যোগ নিতে চান। পাশাপাশি জননিরাপত্তা, নাগরিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।অনুপম মল্লিক বলেন, “আপনাদের ভালোবাসা ছাড়া আমার দেওয়ার মতো আর কিছুই নেই।” জনগণের আস্থা অর্জন করে তাঁদের সেবায় নিজেকে নিয়োজিত করাই তাঁর লক্ষ্য বলে জানান তিনি।
